শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন




নাম্বার ওয়ান হতে চান মেহেদী হাসান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫ ১০:১৮ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Mehidy Hasan Miraz cricketer batsman ক্রিকেটার ক্রিকেট মেহেদী হাসান মিরাজ mehedi
file pic

সম্প্রতি আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এবার তার লক্ষ্য র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করা।

মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে আসা খুবই ভালো লাগার বিষয়। এক নম্বর হতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য অনেক উপরে যাওয়ার। নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে। পারফর্ম করতে হবে।’

এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন শন টেইট। তার সঙ্গেও অতীতে কাজ করেছেন মিরাজ। সে অভিজ্ঞতা থেকে তার বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছুই করবেন টেইট।

মিরাজ বলেন, ‘তার সঙ্গে আগেও কাজ করেছি। আমি যখন বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের, টেইট কোচ ছিলেন। তার সঙ্গে বোঝাপড়া খুবই ভালো। মানুষ হিসাবেও তিনি অনেক ভালো। দয়ালু এবং সাহায্যকারী। ব্যক্তিগতভাবে তাকে চিনি। খেলোয়াড়দের সাপোর্ট করেন।’

তিনি আরও যোগ করেন, ‘নিজে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন অস্ট্রেলিয়ার মতো দলে। তিনি জানেন, কী করতে হবে। আমার মনে হয়, এটা পজিটিভ দিক আমাদের দলের জন্য যে, তাকে বেছে নেওয়া হয়েছে।’
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD