শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন




আরও এক বছর টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৯:৫৯ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সিরিজের শুরুতে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। আর সেই টেস্টের জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে অধিনায়ক হিসেবে যথারীতি আছেন নাজমুল হোসেন শান্ত।

এছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব নিয়ে বলা হয়েছে, ‘টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও এক বছর থাকছেন, যে দায়িত্ব তিনি ২০২৪ সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এরাই দায়িত্বে বহাল থাকবেন।’

শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে মাঠে গড়াবে প্রথম টেস্ট। ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD