শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫ ১০:৪৬ am
রকেট হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে জামাতে মুসল্লিদের সামনে প্রদত্ত ধর্মীয় বক্তৃতা বা খুতবায় গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনীসহ বিশ্বের সব মুসলিমদের শান্তি কামনায় দোয়া করা হয়।

৫০ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার (৬ জুন) উদযাপন করেছে পবিত্র ঈদুল আজহা। তবে নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি স্থানে ঘটেছে কিছুটা ব্যতিক্রম। কোনো কোনো মসজিদ কমিটি শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়ায় কিছুটা ভিন্নতা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রব্যাপী সব দেশীয় মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নেন। যুক্তরাষ্ট্রের ৩ সহস্রাধিক মসজিদ ও ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিন হাজারেরও বেশি ঈদের জামাত খোলা মাঠ ছাড়াও মসজিদ ও গির্জার মিনলায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গত দুই দশকে যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল ১,২০৯টি, মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১১ সালে পরিমাণ দাঁড়ায় ২,১০৬টি এবং ২০২০ সালের সর্বশেষ গণনায় যুক্তরাষ্ট্রে মোট মসজিদের পরিমাণ দাঁড়ায় ২,৭৯৬টি।

এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৩৪৩টি, ক্যালিফোর্নিয়ায় ৩০৪টি, টেক্সাসে ২২৪টি, ফ্লোরিডায় ১৫৭টি ইলিনয়সে ১০৯টি এবং নিউ জার্সিতে ১৪১টি মসজিদ রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠে ও গির্জার মিনলায়তনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় দীর্ঘদিন ধরে গির্জার মিনলায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।প্রায় প্রতিটি ঈদের জামাতেই ইসরাইল-গাজার যুদ্ধ বিষয়ক খুতবা ও ফিলিস্তিনীসহ বিশ্বের সব মুসলিমদের শান্তি কামনায় দোয়া করা হয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন দুই শতাধিক মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৮টা থেকে শুরু হয় জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে।

এ ছাড়া জ্যামাইকার অন্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD