শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন




কানাডায় নৌকাডুবিতে বিজিএমইএ’র সাবেক সহসভাপতিসহ নিহত ২

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫ ১২:২৬ pm
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

কানাডার অন্টারিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা ডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তাঁর বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান এবং তাঁর বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তার ছেলে ক্যানো (নৌকা) নিয়ে হ্রদে নামেন। হঠাৎ বাতাসে সেটি উল্টে যায়। এতে রাকিব ও সাইফুজ্জামান নিহত হন।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ক্যানোইংতে কোনো লাইফ জ্যাকেট ছিল না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD