শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন




গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকে দিলো ইসরায়েল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫ ১২:৪৪ pm
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা গাজা ফিলিস্তিনি- ইসরাইলি গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা file pic ত্রাণ গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েল। এখন এর ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যখন জাহাজটিকে থামানো হয় তখন এটি গাজা উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) দূরে ছিল। এতে গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা ছিল, যারা ইসরায়েলের অবরোধের কারণে চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে, যা আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা শিথিল হলেও এখনো ব্যাপকভাবে কার্যকর রয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

‘ম্যাডলিন’ গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে। এর ঠিক এক মাস আগে গাজাগামী আরেকটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

জাহাজটিতে রয়েছেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী।

এদিকে গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে কঠোরভাবে সমালোচনা করা হয়।

এই পদযাত্রার আয়োজন করে বিরোধী দলগুলো। পদযাত্রা শুরু হয় পিয়াচা ভিতোরিও ইমানুয়েল দ্বিতীয় থেকে এবং শেষ হয় ঐতিহাসিক সান জোভান্নি ইন লাতেরানো গির্জার সামনে।

আয়োজকরা জানান, হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী ব্যানার নিয়ে রোমের রাস্তায় নেমে আসেন।

সূত্র: আল-জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD