শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন




খামেনিকে ‘গুড লাক’ বললেন ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১১:০১ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘কখনোই আত্মসমর্পণ না করার’ বার্তা দিয়েছেন। তার সে মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় খামেনিকে ‘গুড লাক’ বলেছেন ট্রাম্প।

বুধবার (১৮ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল-ইরান সংঘাত যখন দ্রুত আরও ভয়াবহ রূপ নিচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরান এখন ধ্বংসস্তূপে পরিণত’ হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি তারা (ইরান) আত্মসমর্পণ না করে, তাহলে তাদের জন্য শুভকামনা।’

এই বক্তব্যের ঠিক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দেন, ‘এই জাতি কখনোই মাথা নত করবে না।’ তিনি ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘এটা অত্যন্ত ঔদ্ধত্য ও অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা যেন মনে রাখে, যেকোনও সামরিক হস্তক্ষেপ করা হলে ইরান এমন ক্ষতি ডেকে আনবে, যা কখনোই পুষিয়ে নেওয়া যাবে না।’

এদিকে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ‘ধৈর্য ফুরিয়ে এসেছে’। যদিও ইরানে হামলা চালানোর ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি।

ট্রাম্প বলেন, ‘আমি (হামলা) করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD