শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন




বাংলাদেশকে ৮০ কোটি ডলার বাড়তি ঋণ দিচ্ছে আইএমএফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৪:৩৪ pm
imf আইএমএফ International Monetary Fund আন্তর্জাতিক মুদ্রা তহবিল imf Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি bb
file pic

চলমান ঋণ কমসূচির দুই কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড় করার অনুমোদনের সঙ্গে বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। এতে করে বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়াবে ৫৫০ কোটি ডলার।

সোমবার ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্যদ এ অনুমোদন দেয়। আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএমএফ ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। প্রথম তিন কিস্তি স্বাভাবিকভাবে দেওয়ার পর চতুর্থ কিস্তি আটকে যায়। এর পেছনে ছিল রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা অর্জন না করা এবং বিনিময় হার বাজারভিত্তিক করতে দেরি হওয়া। দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে সমঝোতা হয়। যার ফলে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় হচ্ছে।

আইএমএফ বলেছে, বাড়তি সহায়তা অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখার লক্ষ্যে দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD