শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন




আমাদের বিজয় আমেরিকানদের মুখে শক্তিশালী চপেটাঘাত: খামেনি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৫:৪৪ pm
Ali Hosseini Khamenei president of Iran from 1981 to 1989 সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ী سید علی حسینی خامنه‌ای‎‎ ইরানি সর্বোচ্চ নেতা। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন আলি খামেনি Sayyid Ebrahim Raisolsadati Ebrahim Raisi President of Iran ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান Iran Tehran ইরান তেহরান ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran সায়্যিদ ইব্রাহিম রাইসুল সাদাতি سید ابراهیم رئیس‌الساداتی‎‎ খামেনি
file pic

ইরান-ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে এক্সের এক পোস্টে যুদ্ধে জয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে খামেনি বলেন, আমাদের বিজয় আমেরিকানদের মুখে শক্তিশালী চপেটাঘাত।

ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে জয়ে আমি সবাইকে অভিনন্দন জানাই। ইরানের জনগণের ঐক্যের প্রশংসা করেন খামেনি। বলেন, ৯ কোটি জনসংখ্যার একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর শোনা যাবে। যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে খামেনি বলেন, এখন ইরানিদের আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে জয় উদযাপনের সময়।

যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে বলে অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, কেননা তারা বুঝতে পেরেছে যদি তারা না আসে তাহলে ইহুদিবাদীরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও উল্লেখ করেন খামেনি।

সূত্র: বিবিসি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD