শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন




গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:০১ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ এই হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য টাইমস অব ইসরাইলের।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুই সেনার নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে।

নিহত দুই সেনা হলেন স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা।

তারা দুজনেই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সেনাদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সেনারা পায়ে হেঁটে অভিযানে ছিলেন, কোনো গাড়িতে ছিলেন না।

হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সামরিক বাহিনী জানিয়েছে, সেনাদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পালটা হামলার শিকার হতে হলো।

নেতজাহ ইয়েহুদা সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এ অভিযানের লক্ষ্য হলো, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD