শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন




বাংলাদেশে না এসে শ্রীলঙ্কায় যাচ্ছে ভারত?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৫:৩৩ pm
ভারত-Cricket west indies cricket team west indise cricket team ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিয়া ক্যারিবীয় অববাহিকা উত্তর আটলান্টিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল উইন্ডিজ BCCI India national cricket team Board of Control for Cricket in India ভারত জাতীয় ক্রিকেট দল india cricket board logo ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই India national cricket team
file pic

আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার কথা ছিল। আইসিসির সূচির অংশ এই সিরিজ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কথা বলে আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমঝোতায় পৌঁছেছে যে আসন্ন আগস্টের সিরিজটি আগামী বছরের সেপ্টেম্বরে খেলবে।

বাংলাদেশে না আসায় আগস্টে একটি ফাঁকা সূচি পাচ্ছে ভারত। একই সময় ফাঁকা সূচি আছে শ্রীলঙ্কার। যে কারণে দুই বোর্ড আগস্টের মাঝামাঝি তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা ভাবছে। সংবাদ মাধ্যম নিউজওয়ার সূত্রের বরাত দিয়ে এই দাবি করেছে।

আগস্টে সূচি ফাঁকা ছিল না শ্রীলঙ্কারও। ওই সময় তাদের লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার কথা ছিল। কিন্তু ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। জানা গেছে, মালিকানা নিয়ে বিরোধ তৈরি হওয়ায় স্থগিত হয়েছে এই টুর্নামেন্ট। ওই সময়টা ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ খেলে কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক টেস্ট ও টি-২০ থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে ওয়ানডে খেলবেন তারা দু’জন। আগস্টে ভারত ও শ্রীলঙ্কা সিরিজ হলে ভক্তরা বিরাট-রোহিতকে মাঠে দেখতে পাবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD