শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন




ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে নিহত ৬১

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ২:০২ pm
আগুন Bangabazar market AGOON Gulistan Blast হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় masjid মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণে গুলিস্তান fire সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ বিস্ফোরণ Gulistan Blast rmg আগুন Wildfire দাবানল wildfire forest fire bushfire wildland fire rural fire unplanned uncontrolled unpredictable fire combustible vegetation দাবানল বনভূমি গ্রামীণ বনাঞ্চল অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চল উষ্ণ তাপক-শিখা পোড়াতে বন। উঁচু গাছ ক্যানপি আগুন Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo পোশাক খাত green factory wb সবুজ কারখানা গ্রিন ফ্যাক্টরি rmg
file pic

ইরাকের পূর্বাঞ্চলীয় ওয়াসিত প্রদেশের কুত শহরের একটি বহুতল মার্কেটে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এ খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুত শহরের একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর দমকল বাহিনী ৪৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ১৪টি পুড়ে যাওয়া মৃতদহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে ৫৯ জনের পরিচয় শনাক্ত করা গেলেও একটি দেহ এতটাই পুড়ে গেছে যে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতভর পাঁচতলা ভবনের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে এবং দমকল বাহিনী প্রাণপণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহী জানান, মার্কেটের পাশাপাশি ভবনের একটি রেস্তোরাঁতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় বহু মানুষ পরিবার নিয়ে সেখানে রাতের খাবার খাচ্ছিলেন কিংবা কেনাকাটা করছিলেন। অনেকেই ভবনের ভেতরেই আটকা পড়েন।

গভর্নর আল-মায়াহী বলেন, এটি এক মর্মান্তিক বিপর্যয়। আমাদের ওপর এক ভয়াবহ দুঃখ নেমে এসেছে। তিনি আরও বলেন, দমকল বাহিনী বহু মানুষকে জীবিত উদ্ধার করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্যমতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিকে গভর্নর জানান, ভবন এবং মার্কেটের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আমরা দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। যাদের অবহেলায় প্রাণহানির কারণ হয়েছে, তারা ছাড় পাবে না। এই দুর্ঘটনার পর কুত শহরে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ইরাকের অনেক বাণিজ্যিক ভবনেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং অগ্নিনির্বাপন প্রক্রিয়া যথাযথ নয় বলে বহুদিন ধরেই সমালোচনা চলছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD