শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন




রক্তে কোলেস্টেরল কমানোর উপায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩ ৭:১৩ pm
ভিটামিন সি বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার bazar Lemon evergreen trees flowering plant লিমন লেমন কাগজিলেবু কাগজি লেবু পাতিলেবু পাতি লেবু লেবু mandarin orange fruit komola lebo Citrus reticulata ম্যান্ডারিন কমলালেবু কমলা লেবু চাষ গাছ রসালো ফল ফল ও সবজি
file pic

কোলেস্টেরল আমাদের দেহের একটি প্রয়োজনীয় উপাদান। এটি স্নায়ুতন্ত্র, হরমোন উৎপাদন, চর্বি ও নতুন কোষ গঠনে অংশগ্রহণ করে থাকে। তবে সমস্যা তখনই তীব্র হয় যখন প্রয়োজনের তুলনায় এটা রক্তে অতিরিক্ত হয়ে যায়। কোলেস্টেরল বেশি থাকার জন্য অ্যাথেরোস্কোলোরোসিস রোগ হয়। এতে রক্তনালির দেয়াল শক্ত ও সরু হয়ে যায়। সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বারডেমের চিফ নিউট্রিশন অফিসার পুষ্টিবিদ আখতারুন নাহার আলো।

কোলেস্টেরল কমানোর উপায়

* কিছু কিছু খাদ্য অবশ্যই বর্জন করতে হবে। যেমন-ঘি, মাখন, মাংসের চর্বি, কলিজা মগজ, মাছের ডিম, বড় মাছের মাথা, বড় চিংড়ি, নারিকেল, দুধের সর, হাড়ের মজ্জা, ঘনীভূত দুধ, হাঁসের মাংস, কেক, পুডিং, কাস্টার্ড, আইসক্রিম, মিষ্টি, হালুয়া, ক্ষীর, মুরগির চামড়া।

* নায়াসিন কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটা পাওয়া যাবে-আলু ভুসিযুক্ত আটা, সবুজ শাকসবজি, মাছ ও পরিজে।

* খালিপেটে ১ কোয়া কাঁচা রসুন ও সঙ্গে ২০-২৫টি কাঁচা ভিজানো ছোলা খাওয়া যেতে পারে।

* অসম্পৃক্ত চর্বি খাওয়ার অভ্যাস করতে হবে। যেমন-বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ তেল ও মাছের তেল।

* খনিজ লবণের মধ্যে ক্লোরিন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এ উপাদানগুলো যাতে খাদ্যের মধ্যে সামঞ্জস্যপূর্ণভাবে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

* মাছের তেলে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি রক্তজমাট বাঁধার কাজকে ঠেকায়। এ জন্য মাছের তেল খেলে রক্তের ক্ষতিকর চর্বি LDL-এর মাত্রা কমে যায় এবং ধমনির দেয়ালে এটা জমা হয়।

* কোলেস্টেরলের নেই-খাদ্যশস্য, চা, কফি, যে কোনো ফল, শাকসবজি, বাদাম তেল, সয়াবিন তেল, মাছের তেল, ডাল জাতীয় খাবার, মাছ ও ডিমের সাদা অংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD