শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন




কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১১:৩৪ am
ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক নির্ধারণ করা হয়েছে। নিম্নে ওই তালিকা তুলে ধরা হলো:

আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, কঙ্গো, ইকুয়েডর, ফিজি, ঘানা, গুয়ানা, আইসল্যান্ড, ইসরাইল, জাপান, লেসোথো, লিচেস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউগিনি, দক্ষিণ কোরিয়া, টোবাগো, ত্রিনিদাদ, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ের ওপর ১৫ শতাংশ। নিকারাগুয়ার ওপর ১৮ শতাংশ। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ। শ্রীলংকা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ।

ব্রুনাই, ভারত, কাজাখাস্তান, মল্ডোবা, তিউনিশিয়ার ওপর ২৫ শতাংশ। আলজেরিয়া, বসনিয়া, হারজাগোভিনা,লিবিয়া ও দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ। ইরাক ও সার্বিয়ার ওপর ৩৫ শতাংশ। সুইজারল্যান্ডের ওপর ৩৯ শতাংশ। লাওস, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ। সিরিয়ার ওপর ৪১ শতাংশ। এছাড়া কানাডার ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে। মেক্সিকোর গাড়ির ওপর ২৫ শতাংশ, স্টিল, অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর ৫০ শতাংশ শুল্ক আারোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শূণ্য থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD