শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন




৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৭:৫২ pm
টার্মিনাল এয়ারপোর্ট ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট flight biman usa
file pic

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। ইমিগ্রেশন পুলিশ এ তথ‌্য নিশ্চিত করেছে।

জানা যায়, শনিবার ভোর ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে, একটি বিশেষ সামরিক বিমানে (সি-১৭) করে তাদের ফেরত পাঠানো হয়েছে।

দীর্ঘ ৬০ ঘণ্টার অবর্ণনীয় ক্লান্তি আর যাত্রা শেষে ঢাকার মাটিতে পা রাখেন তারা। তাদের মধ্যে কেউ বিমর্ষ, কেউ বাকরুদ্ধ। দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেওয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।

ফেরত আসাদের অভিযোগ, দীর্ঘ বিমান যাত্রার পুরোটা সময় তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়। ফেরত আসা একজন বলেন, আমরা অপরাধী নই, আমরা তো আশ্রয় চেয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে বন্দিদের মতো আচরণ করা হয়েছে।

৩৯ জনের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা প্রসঙ্গে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্লাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, আমরা যতোটা জেনেছি ঘরবাড়ি বিক্রি করেছেন, ধার দেনা করে এরা কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে অবৈধ পন্থায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন। কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের সেই আবেদন খারিজ করে দেন। এরপর তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে শ‌নিবার ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে ঢাকায় এসেছে ৩৯ জন।

দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প মা‌র্কিন প্রেসি‌ডেন্ট নির্বা‌চিত হওয়ার পর অবৈধ অভিবাস‌নের বিষ‌য়ে ক‌ঠোর অবস্থান নি‌য়ে‌ছেন। এ পর্যন্ত ক‌য়েক দফায় ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। আজ দে‌শে ফির‌লেন আরও ৩৯ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD