মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র তৃতীয় পর্বে অতিথি হয়ে আসছেন গুণী অভিনেতা জাহিদ হাসান।
এই শো’তে এসে জাহিদ হাসান বলেন, আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করবো। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র তৃতীয় পর্ব প্রচার হবে আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
১২০ মিনিটের পডকাস্ট শো’তে জাহিদ হাসান বলেছেন না বলা অনেক কথাও। আরও বলেন, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে কয়েক বছর অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন।