শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন




হাসি-কান্নায় বিদায় রাঙালেন মেসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৩ am
মেসি Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা
file pic

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে লিওনেল মেসির প্রথম ম্যাচটা ছিল ২০ বছর আগে এই স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫। সেটাও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। দুই দশক পর সেই একই স্টেডিয়াম ও একই ‘মঞ্চ’—শুধু অনুভূতিটা আলাদা; আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

এএফএ প্রীতি ম্যাচ আয়োজন না করলে নিজের মানুষদের সামনে, নিজের মাটিতে এরপর আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হবে না! বিদায়ী ম‍্যাচে চোখের পানি আটকাতে কষ্ট হচ্ছিল মেসির। চোখ দুটো ভেজা ভেজা, যেমনটা এস্তাদিও মনুমন্তোলের টইটম্বুর গ্যালারিরও। এদের সামনে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচ তো বটেই, জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা তাই খেলে ফেললেন মেসি।

আর এর মধ্য দিয়ে পৃথিবীর দু-একটি প্রজন্মও হয়তো টের পেল, মেসিতে সওয়ার হয়ে দেখতে দেখতে তাদেরও আসলেই বয়স হয়ে গেছে। কিন্তু ছবিটা পাল্টায়নি। ৩৮ বছর বয়সেও মেসি পাল্টাতে দেননি। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে স্কোরশিটে তাঁর নাম, তাও আবার দুইবার।

বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে একেবারে ঘরের ছেলের মতোই নিজেকে মেলে ধরেন ৩৮ বছর বয়সী। মেসি গোলের দেখা পেয়েছেন ৩৯ মিনিটে। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান লাউতারো মার্টিসেজ। ৪ মিনিট বাদে জোড়া গোল তুলে রাতটা পুরোপুরি নিজের করে নেন মেসি।

৩২৪ দিন পর আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল। ৭ গোল করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস দিয়াজের পাশেও বসলেন। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। দিয়াজ পেছনে পড়লেন ৭৯ মিনিটে। এবারও ডান প্রান্ত থেকে আলভারেজের ক্রস, বক্সের মাঝে দাঁড়ানো মেসি শুধু বাঁ পায়ের ছোঁয়ার বলের গতিপথ পাল্টে জালে পাঠিয়েছেন।

আর্জেন্টিনা এই ম্যাচে ৯টি শট নিয়েছে ভেনেজুয়েলার গোলপোস্টে। ভেনেজুয়েলা কোনো শট নিতে পারেনি। কিংবা বলার মতো আক্রমণও নেই। বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হওয়ায় ম্যাচটা কাগজে-কলমে আর্জেন্টিনার জন্যও হয়ে গিয়েছিল আনুষ্ঠানিকতার।

আর্জেন্টিনা এরই মধ্যে দক্ষিণ আমেরিকার বাছাই থেকে মূল পর্ব নিশ্চিত করেছে। তাও আবার সেটা করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। তাদের সংগহ ৩৮ পয়েন্ট। অপর দিকে বিশ্বকাপে খেলার আশায় জোর ধাক্কা লাগলো ভেনেজুয়েলার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD