বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন




পিসিবির দাবি প্রত্যাখ্যান আইসিসির, ম্যাচ বর্জন করবে পাকিস্তান?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫২ pm
International Cricket Council icc আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
file pic

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা। তবে এবার মাঠের বাইরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘হ্যান্ডশেক বিতর্ক’। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইচ্ছে করে অধিনায়ক সালমান আলি আগাকে টসের সময় রোহিত শর্মার সঙ্গে হাত মেলাতে দেননি।

এই অভিযোগের ভিত্তিতে পাইক্রফটকে সরানোর দাবি জানায় পিসিবি। তবে আইসিসি সেই দাবি সরাসরি নাকচ করেছে। ক্রিকবাজের খবরে বলা হয়েছে, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইসিসির পক্ষ থেকে চিঠিতে পিসিবিকে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই।

আইসিসি জানিয়েছে, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই পাইক্রফটকে জানিয়েছিলেন, টসে দুই দলের অধিনায়ক হাত মেলাবেন না। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, পাইক্রফট ভারতীয় দলের পক্ষ নিয়ে কিছু করেননি।

আগামীকাল বুধবার দুবাইয়ে এশিয়া কাপে আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচেও রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট। এর আগে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পাইক্রফটকে না সরালে তারা আমিরাত ম্যাচটি খেলবে না। আইসিসির রায় ঘোষণার পর এখন দেখার বিষয়, পাকিস্তান আদৌ বুধবারের ম্যাচটি খেলে কিনা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD