বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন




আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৩ am
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket
file pic

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ রানে আফগানদের হারিয়েছে টাইগাররা।

খেলার শুরুতে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে আফগানিস্তান।

এদিন টাইগারদের দেয়া লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে আফগানিস্তান। শূন্যরানে ১ উইকেট ও ১৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর রহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

গুরবাজ ২ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। আজমতউল্লাহ ১ চার ও ৩ ছক্কায় করেন ৩০ রান। রশিদ খান ২ চার ও ১ ছক্কায় করেন ২০। এছাড়া গুলবাদিন ১৬ ও নবী করেন ১৫ রান। বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাসুম আহমেদ ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে নেন ২টি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন আরও ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD