বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন




শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৯ am
Cricket sri lanka Cricket-sri lanka Sri-Lanka sri lanka National Flag শ্রীলঙ্কা শ্রীলংকা
file pic

এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে ছিল বাংলাদেশও। লঙ্কানরা জিতলেই সুপার ফোর নিশ্চিত হতো বাংলাদেশের। প্রত্যাশা মতো, বৃহস্পতিবার আফগানদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে রশিদ খানদের বিদায় লেখা হয়েছে। বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে গেছে চারিথা আশালঙ্কান শ্রীলঙ্কা।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য আরও সহজ হতে পারত। টস জিতে ব্যাট করা আফগানদের পাওয়ার প্লেতে তিনটি ও ৭৯ রানে ৬ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা।

সেখান থেকে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকান মোহাম্মদ নবী৷ আফগানিস্তান ৮ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহ তুলে ফেলে। নবী ২২ বলে ছয়টি ছক্কা ও তিন চারে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

রশিদ ও নবী ৩৫ রানের জুটি গড়ে। এর মধ্যে রশিদের ব্যাট থেকে ২৩ বলে ২৪ রান আসে। তার আগে আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান ২৪ রান করেন। ওপেনার সাদেকুল্লাহ আতাল ১৮ রান যোগ করেন।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ২২ রানে ওপেনার পাথুম নিশাঙ্কা (৬) ও ৪৭ রানে তিনে নামা মিশারাকে (৪) হারায়। তবে অন্য ওপেনার কুশল মেন্ডিস ৫২ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ বের করে নেন। ১০ টি চার মারেন তিনি।

কুশল মেন্ডিসের সঙ্গে ৪৫ রানের জুটি দেন কুশল পেরেরা। তিনি ২০ বলে ২৮ রান করে ফেরেন। চারিথা আশালঙ্কা ১২ বলে ১৭ রান যোগ করেন। ম্যাচ শেষ করে আসা কামিন্দু মেন্ডিস ১৩ বলে ২৬ রানের দারুণ ইনিংস খেলেন। শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন।

সুপার ফোরে ওঠা বাংলাদেশ গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা ও অন্য গ্রুপের দুই দল ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD