মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন




স্ন্যাপব্যাকের পর ৩৮ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ১১:২৯ am
sanction sanctions imposes visa curbs curb নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa us_embassy_logo
file pic

ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অভিযোগে ২১টি প্রতিষ্ঠান ও ১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১ অক্টোবর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এ ঘোষণা দেয়।

অভিযোগে বলা হয়েছে, ইরানের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন ও শহিদ বাকেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক দেশীয়ভাবে সামরিক প্রযুক্তি সংগ্রহ করছে। এই গ্রুপ ইরানের শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করে।

আরেকটি নেটওয়ার্ক ইরান, হংকং ও চীনে সক্রিয় থেকে মার্কিন তৈরি ইলেকট্রনিকস সরবরাহ করেছে শিরাজ ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজকে, যারা রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেম তৈরি করে।

এছাড়া ইরান, জার্মানি, তুরস্ক, পর্তুগাল ও উরুগুয়েজুড়ে ছড়ানো আরেকটি নেটওয়ার্ক ইরানের হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড রিনিউয়াল কোম্পানির জন্য সরঞ্জাম জোগাড় করেছে। প্রতিষ্ঠানটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ব্যবহৃত হেলিকপ্টার সার্ভিস করে।

ওএফএসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আওতাধীন এলাকায় উল্লিখিত সব সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকরা তাদের সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না। বিদেশি ব্যাংকগুলোও তালিকাভুক্তদের সঙ্গে বড় ধরনের লেনদেন করলে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

এ পদক্ষেপ জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞার আওতায় নেওয়া হয়েছে। গত সপ্তাহে কার্যকর হওয়া স্ন্যাপব্যাকের পর ট্রাম্প প্রশাসনের এটি প্রথম নিষেধাজ্ঞা।

সূত্র: শাফাক নিউজ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD