শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন




ভারতে খেলতে না যাওয়া নিয়ে অনড় বাংলাদেশ: বুলবুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ৬:৪২ pm
খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে অনেক কথা হচ্ছে। সেখানে খেলা নিয়ে বুধবার ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিসিবির কর্মকর্তারা আলোচনা করেছেন। সচিবালয়ের আলোচনায় না খেলার বিষয়ে অনড় সবাই। বরং ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরেছে বিসিবি।

বুধবার বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। সেখানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন ফারুক আহমেদ সহ আরও বেশ কয়েকজন পরিচালক।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেছেন ,‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।’

ক্রীড়া উপদেষ্টাও গণমাধ্যমে শুরুতে কথা বলেছেন। তার ভাষ্য ছিল, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনও আপোষ করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।’

ভারতে না যাওয়া নিয়ে নিজেদের অবস্থান জোরালো কণ্ঠে তুলে ধরেন তিনি, ‘এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আশা করি আমরা সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করবে, আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD