শনিবার, ৩০ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন




বিপিএল বয়কট থেকে সরে দাঁড়ালেন ক্রিকেটাররা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ ৬:৫৮ pm
Bangladesh Premier League BPL বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল
file pic

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বয়কট থেকে সরে দাড়ালো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান বিপিএল বয়কটের ঘোষণা দেয় সংগঠনটি। যার ফলে স্থগিত হয়েছে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুই ম্যাচ।

বৃহস্পতিবার দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। সন্ধ্যা ৬ টায় মাঠে গড়ানোর কথা ছিল দিনের রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যে দ্বিতীয় ম্যাচ। কিন্তু বিতর্কিত মন্তব্যের কারণে নাজমুলের পদত্যাগের দাবিতে এই ম্যাচও ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

বিপিএল স্থগিত করলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিলেও মন গলেনি ক্রিকেটারদের। বোর্ড পরিচালক থেকে তার পদত্যাগের দাবিতে দিনের দুটি ম্যাচই বয়কট করেছেন। এরপর বিপিএলের দ্বাদশ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি হচ্ছে না। এর আগে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। এরপর আজ তাকে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তবে তিনি বোর্ড পরিচালকের পদ না ছাড়লে ক্রিকেটাররা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ক্রিকেটাররা অবশ্য বিকেলে সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিসিবির পক্ষ থেকে নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিচালক পদ থেকে সরানোর নিশ্চয়তা দেয়া হলে তারা সন্ধ্যার ম্যাচটি খেলবেন। তবে দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি। ক্রিকেটারদের বয়কটের মুখে বিসিবি এখন নিজেদের ফ্লাগশিপ টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিলো।

পূর্ব সূচি অনুযায়ী, টসের মুহূর্তে ধারাভাষ্যকার ও ম্যাচ অফিশিয়ালসদের মাঠে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তবে খেলার কোনো প্রস্তুতি নেই। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয়েছে। পিচও ঢেকে দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে নাজমুল পদত্যাগ না করায় দুপুর ১টায় শুরু বিপিএলের ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তাঁরা। এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD