বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন




প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ৬:০৩ pm
Ali Riaz political scientist writer আলী রীয়াজ riaz-আলী
file pic

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনি ও নৈতিকভাবে বাধা নেই।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। এবার গণভোটের মাধ্যমে এর নিরসন হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনি ও নৈতিকভাবে বাধা নেই।

শনিবার (১৭ জানুয়ারি) গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতিকে ব্যবহার করে এক ব্যক্তির পছন্দমতো নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।

এর আগে, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে হ্যাঁ ভোটের বিপক্ষে ষড়যন্ত্র বিদ্যমান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD