শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন




পুরো বিশ্বকাপ বয়কট নয়, বাংলাদেশকে সমর্থনে পিসিবির ভাবনায় ৩ বিকল্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ৬:০০ pm
pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
file pic

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে একাধিক প্রতিবাদী বিকল্প বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে টুর্নামেন্টে থেকেও কীভাবে প্রতিবাদ জানানো যায়, তা নিয়ে ভেতরে ভেতরে আলোচনা চলছে। প্রতিবেদন সামা টিভির।

প্রতিবেদন বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–সংক্রান্ত এক কর্মশালাতেও এই আলোচনা হয়, যেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেন।

সূত্রের দাবি, নাকভি বৈঠকে বলেন, বাংলাদেশকে ‘অপমান করা হয়েছে’ এবং এই পরিস্থিতিতে তাদের একা ফেলে দেওয়া উচিত নয়; এটাই পিসিবির অবস্থান।

প্রতিবেদনে পিসিবির ৩টি বিকল্পের কথাও বলা হয়েছে। এর মধ্যে-

প্রথম বিকল্প: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতি প্রকাশের জন্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানি খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী (ব্ল্যাক আর্মব্যান্ড) পরে মাঠে নামতে পারেন।

দ্বিতীয় বিকল্প: ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান দল। সূত্রের ভাষ্য অনুযায়ী, ভারতীয় আচরণকে কারণ হিসেবে দেখিয়ে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।

তৃতীয় বিকল্প: টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যে ম্যাচগুলো জিতবে, সেগুলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD