শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন




টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানালো আইসিসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৫ pm
ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb
file pic

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই বৈশ্বিক আসরের ম্যাচগুলো ঘরে বসেই উপভোগ করতে পারবেন বাংলাদেশি দর্শকেরা। কোন কোন চ্যানেলে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা খেলা দেখতে পারবেন, সেই চ্যানেলগুলোর নাম উল্লেখ করেছে আইসিসি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে ম্যাচগুলো টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টিভিও সম্প্রচার করবে উপমহাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।

টিএসএম মূলত বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি, যারা দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করে থাকে। আর র‍্যাবিটহোল বিডি অ্যাপ মূলত দেশের বেসরকারি সম্প্রচারক চ্যানেল গাজী টিভির ইউটিউব চ্যানেল প্লাটফর্ম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত তাদের দেশে স্টার স্পোর্টস টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে সম্প্রচার করবে। টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ডায়লগ টিভি সরাসরি সম্প্রচার করবে এই টুর্নামেন্ট। লঙ্কাতেও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার ব্যবস্থা রয়েছে।

এদিকে মূল টুর্নামেন্টের আগে শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব। বিশ্বকাপের প্রস্তুতিপর্বের ম্যাচগুলো কোন কোন চ্যানেলে সম্প্রচার করা হবে, সেটাও আইসিসি কদিন আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। প্রস্তুতিপর্বের ম্যাচ বাংলাদেশে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপ সম্প্রচার করছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্ট সব মিলিয়ে হবে ৫৫ ম্যাচ। বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ডকে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে প্রকাশ করেছে আইসিসি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD