শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন




নতুন ম্যানেজার নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৯:২১ pm
pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
file pic

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিজেদের ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে অভিজ্ঞ নাভিদ চিমাকে সরিয়ে দিলো বোর্ড। দেশটির সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে জানিয়েছে, তার জায়গা নেবেন ১৮তম গ্রেডের পুলিশ কর্মকর্তা ইরতাজা কুমাইল। দু’বছর আগে পিসিবিতে যোগ দেয়ার পর তিনি জাতীয় দলের নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে একাধিক মেয়াদে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন কুমাইল। বিশেষ করে, গত বছর এশিয়া কাপে ভারত-পাকিস্তান খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে সৃষ্টি হওয়া ব্যাপক বিতর্কের সময় আলোচনায় ছিলেন তিনি। তবে এবার বাংলাদেশ সফরে তাকে আর দেখা যাবে না। পেশায় ১৮তম গ্রেডের এই পুলিশ কর্মকর্তা কুমাইল দু’বছর আগে পিসিবিতে যোগ দেন। পরে জাতীয় দলের নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবে সফলতার পরিচয় দেন তিনি।

আসন্ন সফরে প্রথমবারের মতো নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে থাকবেন সালমান লিয়াকত। পিসিবি জানিয়েছে, পাকিস্তান দলের বিদেশি কোচিং স্টাফরা সরাসরি ঢাকাতেই দলের সাথে যোগ দেবেন। উল্লেখ্য, গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ই মার্চ ঢাকায় পা রাখবে শাহিন শাহ আফ্রিদির দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ই মার্চ, ১৩ই মার্চ ও ১৫ই মার্চ। বাংলাদেশ সফরের আগে ঘরের মাঠে দু’দিনের একটি নিবিড় অনুশীলন ক্যাম্পও করবে পাকিস্তান দল।
এদিকে, গত বুধবার ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করতে পারেননি দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে এ দলে জায়গা পেয়েছেন এখনও ওয়ানডে অভিষেক না হওয়া ৬ জন ক্রিকেটার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD