শনিবার, ০২ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন




হাওর অঞ্চলের ছয় জেলায় ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৫০ pm
বস্তা Aman Boro paddy farmers fertiliser Ministry of Land জমি জরিপ ভূমি মন্ত্রণালয়Urea ইউরিয়া সার Urea Fertilizer ইউরিয়া ফার্টিলাইজার সার Urea Fertilizer ইউরিয়া ফার্টিলাইজার সার Rice ধান আমন ধান কৃষক
file pic

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলা- নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে চাল সংগ্রহের পূর্বনির্ধারিত তারিখ ১৫ মে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে হাওড় অঞ্চলের কৃষকদের নিকট থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।

অপরদিকে দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এই সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD