সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন




৪ বছরের মেয়ের নিরাপত্তায় শটগান চেয়ে বাবার আবেদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ ৭:৫৭ pm
Home Ministry Minister of Home Affairs স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
file pic

দেশজুড়ে শিশুদের ওপর সংঘটিত নির্যাতনের পরিপ্রেক্ষিতে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে শটগান চেয়ে আবেদন করেছেন বরগুনার এক বাসিন্দা। গত বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বরাবর এই আবেদন করেছেন মাসুদুল ইসলাম নামের ওই ব্যক্তি।

আবেদনে মাসুদুল ইসলাম উল্লেখ করেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী স্বাধীন বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমার একজন কন্যা সন্তান আছে, যার বয়স ৪ বছর। কিছু বছর যাবৎ শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছি।’

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, ‘বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করবো না। আমার নিষ্পাপ সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই বিধায় বৈধ উপায়ে একটি শটগান একান্ত প্রয়োজন।’

এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি বিবেচনায় নিয়ে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে একটি শটগান বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন বরগুনার আমতলী থানার বাসিন্দা মাসুদুল ইসলাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD