মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন




ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ ৮:২১ pm
Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil LNG এলএনজি liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা Gas Field গ্যাস কূপ
file pic

সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার মধ্যেই ইরানকে বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি দিল ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) আজ সোমবার জানিয়েছে, তারা সাময়িকভাবে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে। এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত দেশটি অপরিশোধিত জ্বালানি তেল ও তেলজাত পণ্য উৎপাদন, বিক্রি এবং সরবরাহ করার সুযোগ পাবে।

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত একটি বিশেষ অনুমতিপত্রে বলা হয়েছে, পূর্ববর্তী সময়ে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রয় এবং পরিবহনের ক্ষেত্রে যেসব নিষেধাজ্ঞা বা ট্রানজেকশন নিষিদ্ধ ছিল, তা আগামী ২১ আগস্ট (২০২৬) ইস্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) রাত ১২টা ১ মিনিট পর্যন্ত বৈধ বা অনুমোদিত বলে গণ্য হবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইরানের দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, চলমান আলোচনায় বিশ্বজুড়ে তেল-গ্যাস সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের ‘মুক্ত ও উন্মুক্ত চলাচল’ বজায় রাখার বিষয়ে তেহরান প্রতিশ্রুতি দিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশ এবং তাদের পারমাণবিক কর্মসূচি ও স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতেও রাজি হয়েছে ইরান। তাই সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপস্থিতিতে যে বৈঠক শুরু হয়েছে, তাতে ইরানের প্রধান দাবিই ছিল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্ববাজারে তাদের তেল বিক্রির পথ সুগম করা। বৈঠক শুরু হতে না হতেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেলের ওপর ৬০ দিনের এই সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা প্রমাণ করে যে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলতে থাকা এই শান্তি আলোচনা বেশ ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: এএফপি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD