বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন




ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজার থেকে ১ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:৪৩ am
quake Earthquake ভূমিকম্প
file pic

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাজধানী কারাকাসের কাছে প্রথমে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পের তীব্র কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আল-জাজিরা।

ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও হতাহতের সংখ্যা প্রকাশ করেনি ভেনেজুয়েলা কর্তৃপক্ষ।

তবে মার্কিন সরকারের একটি বিজ্ঞান সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে- শক্তিশারী এই ভূমিকম্পে ১০,০০০ থেকে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন ও ভবন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলার ‘এল নাসিওনাল’ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, জনগণকে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার এবং বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা অনুধাবন করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, মানুষের উচিত বড় গাছপালা, ভবন এবং অন্যান্য স্থাপনা থেকে দূরে থাকা। বাইরে বেরিয়ে আসুন, শান্তভাবে বাইরে অপেক্ষা করুন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD