মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন




মিডিয়ার ভূমিকার কারণেও দ্রব্যমূল্য বেড়ে যায়: বিচারপতি এম ইনায়েতুর রহিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:১০ pm
বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার
file pic

মিডিয়ার ভূমিকার কারণেও অনেক সময় দ্রব্যমূল্য বেড়ে যায় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।

সোমবার সাইবার সিকিউরিটি আইন ও আদালত সাংবাদিকতা (এলআরএফ) ওয়ার্কশপ-২০২৪ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিচারপতি বলেন, অনেক সময় মিডিয়াগুলোর কারণে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ে। আমি যখন সকাল ৮টায় যেকোনো একটা চ্যানেল খুলি, তখন তারা বলে যে আজকে খাতুনগঞ্জে পেঁয়াজের সংকট। সকাল ৮টায় যদি এই নিউজ করেন, সকাল ১০টায় দেখবেন কারওয়ানবাজারে ৩০ শতাংশ দাম বেড়ে গেছে। বিকেল বেলা যাবেন শ্যামবাজারে, দেখবেন ৪০ শতাংশ দাম বেড়ে গেছে। ফলে একটা হাহাকার বেড়ে গেল। এই নিউজগুলো তো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বেশি ছড়ায়। কেননা পেপারগুলোতো একদিন পর বের হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD