খুলনার ডাকবাংলায় ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় তিনি একটি ফ্রিজ কিনে উপহার হিসেবে পেয়েছেন ওয়ালটনের আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। এসব উপহার পেয়ে খুশি শতরুপা ও তাঁর পরিবারের সদস্যরা।
সোমবার বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপার হাতে উপহারসামগ্রী তুলে দেন। ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদ। এ ছাড়া ওয়ালটন প্লাজার খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউজফুল অফার’। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধাও রয়েছে।
ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন শতরুপা বিশ্বাস। কেনার পর নিজের নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। এর কিছুক্ষণ পরই তাঁর নিবন্ধিত মোবাইল নম্বরে ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার একটি এসএমএস আসে।
উপহার পাওয়ার অনুভূতি জানিয়ে শতরুপা বলেন, প্লাজার ম্যানেজারকে ঘরভর্তি পণ্য উপহারের এসএমএসটি দেখালে তিনি জানান, ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কেনার সুবাদে তিনি ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ আরও অনেক ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন। এ খবর শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
শতরুপা বলেন, ওয়ালটনের ফ্রিজের মান ভালো, দেখতে সুন্দর এবং দামও হাতের নাগালে। এ কারণেই তিনি ওয়ালটনের ফ্রিজ কিনেছিলেন। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর মতো সাধারণ ক্রেতাদের হাতে ওয়ালটন সত্যিই উপহার তুলে দিচ্ছে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বেড়ে গেছে।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এ ব্যবস্থায় গ্রাহকদের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এ কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই ওয়ালটন নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে।