চলতি বছরের এসএসসি ও সমানের পরীক্ষার ফল আগামী ২৮ জুলাই প্রকাশ করা হবে। বুধবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, রেওয়াজ অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতো ফেব্রুয়ারিতে। তবে কোভিড-১৯-এর প্রভাবে পরীক্ষা পিছিয়ে যায়।
কোভিডের কারণে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষাও দেরিতে অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা থাকলেও এ বছর ৩০ এপ্রিল পরীক্ষা শুরু হয়েছিল।
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।