বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, সিজিপিএ ২.৫-এর নিচে হলে আবেদন নয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৫:১১ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রফেশনালস মাস্টার্সের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজ খরচে পড়ার এ কোর্সের নাম প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। এ প্রোগ্রাম জানুয়ারি-জুন ২০২৪ পর্যন্ত চলবে। কোর্সের মেয়াদ দুই বছর।

ভর্তির শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি;

সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২ দশমিক ৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না;

গ্রন্থাগার ও তথ্য প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তি ফরম সংগ্রহ শেষ কবে

ভর্তি ফরম ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (কক্ষ নং-১০২০) প্রোগ্রাম অফিসে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভাগের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

ফরমের দাম কত

প্রিন্টকৃত ফরম যথাযথভাবে পূরণ করে সকল পরীক্ষা পাশের মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণ করা ভর্তি ফরম ও নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি বর্ণিত সময়ের মধ্যে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষা কবে

আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD