শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন




পতেঙ্গায় প্রশিক্ষণ যুদ্ধবিমান ‍বিধ্বস্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১:১৭ pm
aircraft Indian Air Force IAF crashed MiG-21 crash India's fleet accidents pilots killed Indian pilot প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট প্রশিক্ষণ বিমানবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার প্রতিরক্ষা সংঘর্ষ Helicopter Aircraft type rotorcraft rotors fly Air হেলিকপ্টার আকাশযান উড্ডয়নক্ষম উড়োজাহাজ Helicopter Aircraft type হেলিকপ্টার helicopter crashed হেলিকপ্টার বিধ্বস্ত india mig 21 crash যুদ্ধবিমান
file pic

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পড়ে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আকাশেই আগুন ধরে যায়। এটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে পড়ে।

দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম বিমানবাহিনীর একজন কর্মকর্তা বলেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন। আরেকজন সুস্থ আছেন।

যুদ্ধবিমান বিধ্বস্তের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানা গেছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, বিমানটি রানওয়ের বাইরে বিধ্বস্ত হয়েছে। এ কারণে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD