বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন




নতুন শিক্ষাক্রম

দশম শ্রেণিতে ৭০ শতাংশ উপস্থিতি না থাকলে এসএসসি পরীক্ষা নয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ১১:৩১ pm
ssc class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic
file pic

দশম শ্রেণিতে কোনো শিক্ষার্থী ৭০ শতাংশের কম উপস্থিত থাকলে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। অন্যদিক, কোনো শিক্ষার্থী দুই বিষয়ে উত্তীর্ণ না হলেও শর্তশাপেক্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। সে ক্ষেত্রে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসিতে অনুত্তীর্ণ বিষয়ে পাস করতে হবে।

এ ছাড়া নবম শ্রেণি শেষ করে দশম শ্রেণিতে উঠলেই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মূল্যায়ন কাঠামোর সর্বশেষ প্রস্তাবে এমন তথ্য উঠে এসেছে।

এনসিটিবি সূত্র জানিয়েছে, জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপস্থিতির হার ৭০ শতাংশের কম হলেও সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে পাবলিক মূল্যায়নে অংশ নেওয়ার জন্য বিবেচনা করা যেতে পারে। এ ক্ষেত্রে যথেষ্ট যৌক্তিক কারণ এবং তার স্বপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে।

শর্তসাপেক্ষে উচ্চ মাধ্যমিকে ওঠা কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত দুই বছরের মধ্যে অনুত্তীর্ণ হওয়া বিষয়ে উত্তীর্ণ হতে না পারে, তাহলে সে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষা দিতে পারবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD