শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন




শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১১:২২ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp
file pic

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নিউজ-১৮।
তবে ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সোমবার বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে ‘লং মার্চ টু’ ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলিয়ে যেতে বাধ্য হন। এই ঘটনা ঘটার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে।
শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন।
তবে একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD