শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন




বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ৪:১৭ pm
Asif Mahmud Asif উপদেষ্টা আসিফ মাহমুদ QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
file pic

বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । এছাড়া সকল অপরাধীদের বিরুদ্ধে মামলা করারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোন সুযোগ নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী, হত্যাকারী সকলের বিরুদ্ধে সারাদেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD