শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন




ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেয়ার নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ৪:৫৭ pm
mobile tower Cell site cellular tower antenna network মোবাইল টাওয়ার রেডিয়েশন বিকিরণ নেটওয়ার্ক অপারেটর
file pic

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখতে মোবাইল অপারেটরদের জেনারেটরের ডিজেল বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) বিটিআরসিকে তিনি এই নির্দেশনা দেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮টি মোবাইল টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল টাওয়ারগুলো সচল রাখা জরুরি, তাই তিনি বিটিআরসিকে ৭৮টি মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরের প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদানের করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (৭৫ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং প্রতিটি ৩০ কিলো ভোল্ট জেনারেটরে ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসাবে ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬ হাজার ৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয়, যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা এবং ৭ দিনের জন্য ৪৫ হাজার ৮৬৪ লিটারের দাম ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এই টাকা দেওয়া হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD