বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন




দুই ডেপুটি গভর্নর নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৩২ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি
file pic

জাকির হোসেন চৌধুরী ও ড. কবির আহম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আফছানা বিলকিস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর পদে তাঁদের যোগদানের তারিখ থেকে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD