বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন




ঢাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকাকালে রাখতে হবে পরিচয়পত্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৯:১৯ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেলে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধ্যয়নরত সব আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জানানো যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, সেসব শিক্ষার্থীকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD