বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন




স্বর্ণের দামে নতুন রেকর্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৩:২০ am
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা। তবে ওই মাসে টানা চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD