বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন




ফের বাড়লো স্বর্ণের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ৯:০৩ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হলো ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হবে।

এর আগে বৃহস্পতিবার আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় এক হাজার ৯৯৪ টাকা। তার দুই দিন আগেই স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৯৪০ টাকা বাড়ানো হয়। ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল সাত হাজার ৭৫৭ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD