বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন




বিসিএসে মৌখিক পরীক্ষা ১০০ নম্বর করার সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ ৯:১৫ pm
বেকার Office অফিস কার্যালয় দপ্তর exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কথা জানান।

তিনি আরও জানান, বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি ২০০ টাকার বেশি নেয়া যাবে না।

আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছিল। আর ভাইভা নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়।

এবার প্রস্তাবের চেয়েও আরও কমে ২০০ টাকায় আবেদনের সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD