বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন




অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ ৫:০৮ pm
vat Value-added tax Value added tax National Board of Revenue NBR VAT Audit Intelligence Investigation Directorate ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Benapole township Sharsha Jessore Petrapole Custom House Customs Land Port landport বাংলাদেশ ভারত বেনাপোল স্থলবন্দর স্থল বন্দর পোর্ট শার্শা পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বর্ডার যশোর ট্রানজিট সীমান্ত শূন্যরেখা পাচার আমদানি রফতানি রপ্তানি vat গোয়েন্দা করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর
file pic

নেটওয়ার্ক স্থানান্তরের জন্য ৯৬ ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম (আইভাস বা সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা আইভাস পদ্ধতির সব কার্যক্রম বন্ধ থাকবে।

সব কার্যক্রম বন্ধের কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তন হয়েছে। আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেডের এর কাছ থেকে নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেডের নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার।

এর পরিপ্রেক্ষিতে আইভাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে সারতে অনুরোধ করেছে এনবিআর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD