বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন




গ্যাসের দাম বৃদ্ধিতে বাধাগ্রস্ত হবে নতুন বিনিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৯:০৪ pm
Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil LNG এলএনজি liquid Liquefied natural gaslng terminal bangladesh Ship Laffan জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্পট মার্কেট খোলাবাজার আমদানি টার্মিনাল পায়রা Gas Field গ্যাস কূপ cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর pipeline পাইপলাই তেল গ্যাস পাইপলাইন পাইপ লাইন
file pic

গ্যাসের দাম বৃদ্ধিতে পুরোনো ও নতুন বিনিয়োগকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে বলে তাৎক্ষণিক প্রক্রিয়ায় জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, গ্যাসের দাম বাড়ানো নিয়ে আপত্তি ছিল ব্যবসায়ীদের। তারপরেও এ সরকার নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ালো। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়বে। এছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইও কমবে।

রোববার নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে সরকার। এতে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভে ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন- সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি (এপ্রিল) মাসের বিল থেকেই কার্যকর হবে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধিতে পুরোনো এবং নতুন বিনিয়োগকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে। এটি সরকারের নতুন বিনিয়োগকারী আকর্ষণের নীতির সম্পূর্ণ পরিপন্থী। তিনি প্রশ্ন তোলেন, গত বিনিয়োগ সম্মেলনে সরকার যেখানে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে, সেখানে এখন কীভাবে গ্যাসের দাম বাড়ানো হয়? শাহরিয়ার বলেন, অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন এই মূল্যবৃদ্ধির কারণে সবাইকে তা পুনর্বিবেচনা করতে হচ্ছে, কারণ এতে বিদ্যমান বিনিয়োগকারীদের সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

করোনা সংক্রমণের সময় থেকে শুরু করে ২০২৪-এ রাজনৈতিক পটপরিবর্তন পর্যন্ত দেশের অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। যে কারণে গ্যাসের দাম বাড়ানো নিয়ে তীব্র আপত্তি ছিল তাদের। তারপরেও এ সরকার নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ালো। এতে নতুন শিল্পে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে মনে করছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা বলছেন, যেখানে নতুন সরকার একদিকে সার্বিক বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে, ঠিক ওই সময় এ গ্যাসের দাম বাড়ানো ‘উল্টো নীতি’ নেওয়ার মতো সিদ্ধান্ত। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়বে। এছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইও কমবে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সাবেক সভাপতি, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ বলেন, নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন- তাদের বেশি বিল দিতে হবে। যে কারণে চলমান অনেক শিল্পের খরচ বাড়বে। অনেক পণ্যের উৎপাদন খরচ বাড়বে, কাঁচামালের দাম বাড়বে। শেষে পণ্যের দাম বাড়বে, যা সবাইকে ভোগাবে। হুমায়ুন রশীদ বলেন, দাম বাড়লেও এ দেশে গ্যাসের সরবরাহ ঠিক থাকে না। যে কারণে নতুন উদ্যোক্তাদের গ্যাসের মোটা খরচের পাশাপাশি বিকল্প জ্বালানির জন্য প্রচুর ব্যয় করতে হয়। সরবরাহ ঠিক থাকলেও দাম কিছুটা গ্রহণযোগ্য মনে হতো। কিন্তু সেটা নেই। সবকিছু মিলিয়ে এ সিদ্ধান্তে অনেকে শিল্প সম্প্রসারণের আগ্রহ হারাবেন।

রোববার আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি এ সময় দাবি করেন, দেশের গ্যাস কমার সঙ্গে সঙ্গে এলএনজি আমদানি বাড়তে থাকে। এলএনজির বাড়তি দাম দিতে গিয়ে চাপে পড়ে পেট্রোবাংলা। তারা ১৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে গণশুনানিতে বেশির ভাগ অংশগ্রহণকারী দাম বাড়ানো নিয়ে আপত্তি জানিয়েছিল। যে কারণে সমন্বয় করে কিছুটা দাম বাড়ানো হলো।

চেয়ারম্যান বলেন, রাজস্ব চাহিদা ধরলে দাম অনেক বেশি বাড়াতে হতো। তাই ভোক্তার জন্য সহনীয় রাখতে ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ভর্তুকিরও হিসাব করা হয়নি।

নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে জালাল আহমেদ বলেন, বিনিয়োগ কমার বিষয়টা এখনই বলা যাবে না। নতুন বিনিয়োগে প্রভাব পড়বে কি না- তা নজরে রাখা হবে। নতুন যারা আসবে, তারা যদি দেখে তাদের পোষাবে, তাহলে তারা আসবে। তারা বিকল্প জ্বালানিও ব‍্যবহার করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD