বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন




গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ৭:০৮ pm
Curfew কারফিউ কার্ফু Army Staff Bangladesh Army বাংলাদেশ সেনাবাহিনী সেনা sena army Bangladesh Armed Forces AFD Military Army Navy Air Force সেনাবাহিনী আর্মি বাহিনী ‎বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক শক্তি United Nations Peacekeeping Mission জাতিসংঘ শান্তিরক্ষা শান্তি মিশন নারী শান্তিরক্ষী UN শান্তিরক্ষী army Sena Kalyan Sangstha Sena Kalyan Insurance Company সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড Sena সেনা কল্যাণ সেনা কল্যাণ সংস্থা
file pic

গোপালগঞ্জে গতকাল রাত রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কারফিউ চলবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ছিল। সেখানে পথসভা শেষ করে ফিরে যাওয়ার সময় এনসিপির গাড়িবহর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে। পরে রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। সংঘর্ষের ঘটনায় চার জনের মৃতদেহ হাসপাতালে আসে বলে বুধবার রাতে জানান গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস।

কারফিয়ের মধ্যে শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। রাস্তাঘাট, হাট-বাজার জনমানবহীন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।

সংঘাতের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD