বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন




শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৩:৫৮ pm
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয়
file pic

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তায় সব গেট বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন।

শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নাম্বার গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে সচিবালয়ের গেটের সামনে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। গেটগুলো বন্ধ থাকায় এখন সচিবালয়ে কেউ প্রবেশ বা বের হতে পারছেন না।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের সামনে আসার পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার জন্য ২০ মিনিটের সময় নিয়েছেন। কিন্তু এই সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। পরে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD