বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন




গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ছে, কমছে বাগেরহাটে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৫:০২ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। সে হিসাবে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

কমিশনার বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। বেশি ভোটারের জেলায় আসন বাড়বে, আর কম ভোটারের জেলায় আসন কমবে।

তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।

তিনি জানান, সবচেয়ে বেশি যেই আসনে ভোটার সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। এছাড়া সবচেয়ে কম ভোটার যেই আসনে, সেখান থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে কমিটি।

মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৪২টি সংসদীয় আসন সীমানা পুনঃনির্ধারন করতে সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি, সবকিছু বিবেচনা নিয়ে ৩৯ আসনে পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রতি আসনে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন গড় ভোটার ধরে সবচেয়ে বেশি ভোটার গাজীপুরে হওয়ায় সেখানে ১টি আসন বাড়ানোর সুপারিশ এবং বাগেরহাটে ১টি আসন কমানোর সুপারিশ সংসদীয় আসন বিন্যাস বিশেষজ্ঞ ও কারিগরি কমিটির।

তিনি আরও জানান, পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরিয়তপুর ২ ও ৩, ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯, গাজীপুর ১,২,৩,৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫, সিলেট ১ ও ৩, কুমিল্লা ১,২,১০ ও ১১, নোয়াখালী ১,২,৪,৫, চট্রগ্রাম ৭ ও ৮, বাগেরহাট ২ ও ৩, খুলনা (আগেরটাই) পরিবর্তন হয়নি। এসব আসনে সীমানা পুনঃনির্ধারণ হবে, যদি কারও আপত্তি থাকে তা নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ ১০ আগস্ট।

তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD