বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন




গ্রাহকের নামে ১০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১১:০৮ am
চাঁদাবাজি ঋণ চুরি Anti Corruption Commission acc দুর্নীতি দমন কমিশন দুদক Dudok টাকা পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার taka
file pic

সিএনজি অটোরিকশার ব্যবসার নামে প্রতারণা

চট্টগ্রামে সিএনজি অটোরিকশার ব্যবসার নামে ৩৬৫ গ্রাহকের বিপরীতে ১০ কোটি দুই লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। একটি এজেন্সি মালিক ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ঋণ মঞ্জুরের পর নিজেরাই সেই টাকা তুলে আত্মসাৎ করে। অথচ যেসব গ্রাহকের নামে সিএনজি অটোরিকশার বিপরীতে বিপুল অঙ্কের এই ঋণ মঞ্জুর করা হয়েছে তারা কিছুই জানেন না। তারা টাকাও পাননি, গাড়িও পাননি। অথচ এখন পাওনা বা ঋণ ‘পরিশোধে’ তাদের কাছে যাচ্ছে ব্যাংকের চিঠি। আর এ ধরনের চিঠি পেয়ে সংশ্লিষ্ট গ্রাহকরা যথারীতি বিস্মিত ও হতবাক। প্রবাসী কিংবা মৃত ব্যক্তির নামেও এ ধরনের ঋণ মঞ্জুর করা হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে জেডএইচ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান, গ্রাহকের নামে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভয়াবহ এই প্রতারণা করে। ২০১৯-২০ সালে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভিআইপি টাওয়ারে অবস্থিত জেডএইচ এন্টারপ্রাইজ থ্রি হুইলার সিএনজি অটোরিকশা কেনাবেচার ব্যবসা শুরু করে। এই প্রতিষ্ঠানের যৌথ মালিক ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম ও মোহাম্মদ হাবিব উল্লাহ নামে দুই ব্যক্তি। এই ব্যবসায় বিনিয়োগ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আগ্রাবাদ করপোরেট শাখা। অর্থাৎ জেডএইচ এন্টারপ্রাইজ বিভিন্নভাবে গাড়ির ক্রেতা ঠিক করে। সেই ক্রেতা বা গ্রাহকের নামে হিসাব নম্বর খুলে নির্ধারিত ঋণ প্রদান করে ব্যাংক। এই ঋণের জিম্মাদারি নেয় জেডএইচ এন্টারপ্রাইজ।

সূত্র জানায়, মেট্রো সিএনজি গাড়ির বিপরীতে ঋণ দেওয়া হয় তিন লাখ টাকা। ২৪ কিস্তিতে এই টাকা পরিশোধের শর্ত ছিল। একইভাবে গ্রাম গাড়ির ক্ষেত্রে প্রতিটির বিপরীতে ঋণ দেওয়া হয় দুই লাখ ৫০ হাজার টাকা করে। এই গাড়ির ক্ষেত্রেও ২৪ কিস্তিতে পরিশোধের শর্ত ছিল ব্যাংকের।

জেডএইচ এন্টারপ্রাইজ ৮০১টি গ্রাম গাড়ির মধ্যে ৪০০টি যথাযথ প্রক্রিয়ায় ক্রেতার কাছে ব্যাংক ঋণের মাধ্যমে বুঝিয়ে দেয়। ক্রেতারা সেই গাড়ির কিস্তিও পরিশোধ করেন। কিন্তু সেই একই ক্রেতার কারও কারও নামে আরও এক বা একাধিক গাড়ির আবেদন দেখিয়ে ৪০১টি গাড়ির বিপরীতে ব্যাংক থেকে ১০ কোটি দুই লাখ ৫০ হাজার টাকার ঋণ মঞ্জুর করা হয়। আর এখানেই ঘটে জালিয়াতির ঘটনা।

আতিকুর রহমান নামে হালিশহরের বাসিন্দা এক ভুক্তভোগী জানান, জেডএইচ এন্টারপ্রাইজ থেকে তার স্ত্রী নাসরিন ইসলামের নামে একটি মেট্রো সিএনজি কিনেছিলেন ব্যাংক ঋণের মাধ্যমে। সেই টাকা পরিশোধের পর এনওসি পেয়েছেন। এছাড়া তিনি নিজে একটি গ্রাম গাড়ির জন্য আবেদন করেছিলেন। তাকে গাড়ি দেওয়া হয়নি। কিন্তু এখন দেখছেন তার নামে হিসাব খুলে তিনটি গাড়ির ঋণ মঞ্জুর করা হয়েছে। ঋণ পরিশোধে ব্যাংক কর্তৃপক্ষ তাকে চিঠিও দিয়েছে। চিঠি পেয়েই তিনি হতবাক হয়েছেন। তিনি অভিযোগ করেন, জেডএইচ এন্টারপ্রাইজের মালিক জহিরুল ইসলাম ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে জাল-জালিয়াতির মাধ্যমে তার নামে হিসাব খুলে টাকা তুলে নিয়েছে।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল গ্রামের বাসিন্দা মনির উদ্দিন একটি থ্রিহুইলার সিএনজি অটোরিকশার জন্য ২২ জুন ২০২০ সালে আবেদন করেছিলেন। আবেদনের পর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি বা তার পরিবার সিএনজি অটোরিকশা না পেলেও তার নামে ঠিকই আড়াই লাখ টাকা ঋণ মঞ্জুর করে ব্যাংক।

তারেকুল ইসলাম নামে বন্দরটিলার বাসিন্দা আরেক ভুক্তভোগী জানান, তার নামে তিনটি গাড়ির আবেদন দেখিয়ে সাড়ে সাত লাখ টাকা ঋণ মঞ্জুর করা হয়। ব্যাংকে গিয়ে দেখতে পান তার আবেদনে যে কমিশনার সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি জাল। আবেদনে তার যে স্বাক্ষর দেওয়া হয়েছে সেটিও জাল। মোবাইল নম্বরটিও ভুল। শাহীন উদ্দিন ভুঁইয়া নামে হালিশহর বি-ব্লক ১১ নম্বর লেনের এক বাসিন্দা দুটি গাড়ির জন্য আবেদন করেছিলেন। গাড়ি না পেয়ে তিনি চলে যান বিদেশে। কিন্তু সেই প্রবাসীর নামেও দুটি হিসাব খুলে পাঁচ লাখ টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেডএইচ এন্টারপ্রাইজের মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, জহিরুল ইসলামই আমাকে এই ব্যবসায় নামিয়েছিলেন। ৪০০ গাড়ি ঠিকমতো গ্রাহকের হাতে তুলে দেওয়া হয় ব্যাংক ঋণের মাধ্যমে। তারা ঠিকঠাক মতো কিস্তিও পরিশোধ করেছেন। কিন্তু বাকি ৪০১টি গাড়ির বিপরীতে জাল-জালিয়াতি ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ৩৬৫ গ্রাহকের বিপরীতে ১০ কোটি দুই লাখ ৫০ হাজার টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেছেন জহিরুল। হাবিব উল্লাহ বলেন, তিনি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকা এবং হজে যাওয়ার সুযোগে এ কাজ করেছেন জহিরুল।

জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করা হলেও সেই টাকা ব্যাংকে পরিশোধ করা হচ্ছে ধীরে ধীরে। তবে সেই টাকা কারা তুলেছেন বা কারা ব্যবহার করছেন, কারা ব্যাংকের কিস্তি পরিশোধ করছেন সে বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি। তবে তিনি বলেন, এ ঘটনার জন্য জেডএইচ এন্টারপ্রাইজের মালিক হিসাবে তিনি যদি দায়ী হন তবে অপর অংশীদার হাবিব উল্লাহও দায়ী।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ ইফতেখার উদ্দিন বলেন, ৪০১টি গাড়ির বিপরীতে যাদের নামে ঋণ মঞ্জুর করা হয়েছে তারা যে গাড়ি পাননি-এমন অভিযোগ তাদের কাছে কেউ করেনি। তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে অনেকে কিস্তির টাকা শোধ করতে পারছেন না। ঋণ পরিশোধের জন্য সংশ্লিষ্ট গ্রাহককে চিঠি দেওয়া হচ্ছে। জাল-জালিয়াতির হয়েছে কিনা তা খোঁজ নিয়ে জানাতে হবে বলে জানান এই ব্যাংক কর্মকর্তা। (যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD